টেকনাফ: টেকনাফের সেন্ট মার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারের এক মাঝির জালে বিশাল ওজনের মাছ ধরা পড়েছে। প্রায় ৪ হাজার ৫০০ কেজি নাগু মাছ।

ঢাকায় এগুলো মাছ ‘গোপা মাছ’ নামে পরিচিত। মণ হিসেব করলে ৪২৪টি মাছের ওজন হয় ১১২ মণ।

গতকাল শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে তার জালে এসব মাছ ধরা পড়ে, ট্রলারের মালিক সালেহ আহমেদ নিশ্চিত করেন। পরে এসব মাছ ২০ লক্ষ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানা গেছে।

সালেহ আহমদ জানান, ২৭ জানুয়ারি সকালে টেকনাফ পৌরসভা কায়ুকখালী বোটঘাট থেকে ট্রলারটি সাগরের উদ্দেশ্যে যাত্রা করে।

সেন্টমার্টিনের পশ্চিমে বঙ্গোপসাগরে জাল ফেলে ট্রলারটি নোঙর করা হয়। শনিবার সকালে হঠাৎ একটি বড় নাগু মাছের ঝাঁক জালে আটকে পড়ে।

মাছের পরিমাণ বেশি হওয়ায় পরে আরেকটি ট্রলারের সাহায্যে সেগুলো ঘাটে আনা হয়।

তিনি আরও জানান, ফিসারিতে তোলার পর মাছগুলোর মোট ওজন দাঁড়ায় ৪ হাজার ৪৮০ কেজি। পরে কয়েকজন মাছ ব্যবসায়ীর কাছে নাগু মাছ ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *