ঢাকা: দেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। এবার আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তীব্রতা তেমন ছিলো না। মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক শূন্য।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার ভোর ৪টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে তিন মাত্রার ওই ভূকম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটে।

ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব ২০৮ কিলোমিটার।

ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। দেশটির ত্রিপুরা রাজ্যের অমরপুর থেকে এর দূরত্ব ছিল ১৫৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *