ঢাকা: ইউনূস গং- এর ম্যাটিকুলাস ডিজাইন চারদিকে জাল ছড়িয়ে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় ভেঙে পড়েছে।

নীল নকশায় রক্তাক্ত হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ উঠেছে, পশ্চিমা প্রেসক্রিপশন বাস্তবায়নের অংশ হিসেবে র‍্যাবকে বিলুপ্ত করার ষড়যন্ত্রে কাজ করছে সাম্রাজ্যবাদী ইউনূস গং।

এই চক্রের লক্ষ্য—বাংলাদেশের শক্তিশালী আইনশৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে রাষ্ট্রকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়া।

এমনও জানা গিয়েছে, যেসব র‍্যাব সদস্য হত্যার শিকার হচ্ছেন, সেগুলো ঘটনার পেছনে ইউনূস গংয়ের সেই ‘ম্যাটিকুলাস ডিজাইন’ রয়েছে।

এই ষড়যন্ত্র সুকৌশলে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো অব্যাহত থাকলে দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে, বলছেন বিশ্লেষকগণ।

এবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম বদলে দেয়া হয়েছে। এই বাহিনীর নতুন নাম দেওয়া হচ্ছে- স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।

মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য দেন। শুধু নাম না পোশাকও পরিবর্তন হবে।

র‍্যাবের নাম পরিবর্তন কেন করা হচ্ছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, দেশের মানুষ এটার পরিবর্তন চেয়েছে। তাই এমন পরিবর্তন আনা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *