শেরপুর: জামায়াত ক্ষমতায় আছে অপ্রকাশ্যে। এখন প্রকাশ্যে আসার আপ্রাণ চেষ্টা করছে। রাজাকার চায় না নির্বাচন হোক।
তাই নিজের দলের লোক মেরেও নির্বাচন বানচালের চেষ্টা চলছে।
এবার শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে নুরুজ্জামান বাদল মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ।
মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল।
তাৎক্ষণিকভাবে তাঁকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।
ময়মনসিংহে নেওয়ার পথে রাত ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানেই তিনি মারা যান।
যদিও সবকিছুই ম্যাটিকুলাস ডিজাইন বলেই মনে করা হচ্ছে।
