চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর মানে সমৃদ্ধির স্বর্ণদ্বার। কিন্তু ইউনূস গংয়ের কোনো চিন্তাভাবনা নেই। আমরাই ভুল বললাম, চিন্তাভাবনা করার জন্য তো জামাতি ইউনুস অবৈধভাবে ক্ষমতায় বসেননি।
কর্মবিরতি চলমান রয়েছে, এবং অচলাবস্থা তৈরি হয়েছে।
আর এর ফলে বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে কন্টেইনার জট, রপ্তানি চালানে বিলম্ব এবং উৎপাদনশীলতা কমে গিয়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা থাকে ।
এছাড়া, সেবা খাতে কর্মবিরতি থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বন্দর শ্রমিক ও কর্মচারীরা।
এর আগে, শনিবার থেকে তিন দিন ৮ ঘণ্টা করে এবং মঙ্গলবার ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন তাঁরা।
আন্দোলনকারীরা কন্টেইনার হ্যান্ডেলিংসহ সমস্ত ধরনের কাজ বন্ধ রেখেছেন।
এতে করে অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর। স্থবির হয়ে পড়েছে সব।
আন্দোলনকারী শ্রমিক কর্মচারীরা সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেয়ার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
