ঢাকা: তারেক রহমান জামায়াতকে একহাত নিচ্ছেন। বিএনপি এবং জামায়াতের এখন বহু দূরত্ব। তবে এ শুধু নেতৃত্বের কারণে, ক্ষমতার লোভে। আদর্শের দিক থেকে তারা যে এক সে ইতিহাস কেউ তুচ্ছ করতে পারবে না।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বললেন, গুপ্ত সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিরাই বর্তমানে নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে।
তিনি বলেন, যে রাজনৈতিক শক্তি নিজের দলের নেতাকর্মীদের মা-বোনের সম্মান রক্ষা করতে পারে না, তাদের কাছ থেকে জনগণ কখনোই আত্মমর্যাদার রাজনীতি আশা করতে পারে না।
আজ, বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
