ঢাকা: অবৈধ ইউনুস সরকারের প্রশ্রয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে গণপিটুনির নামে হত্যা!
এত কেলেংকারী করেও উপদেষ্টারা বলছেন কোনো সমস্যা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো মব ভায়োলেন্স নেই।
এটাই বাংলাদেশ আজ! আইন নিজের হাতে তুলে নিচ্ছে অসভ্য মব। নিরীহ মানুষ হত্যার মহোৎসব চলছে, অথচ রাষ্ট্র নীরব দর্শক হয়ে আছে।
যে দেশে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়, সাংবাদিক–অধ্যাপক পেটানো হয়, সেখানে খেটে খাওয়া সাধারণ মানুষ রক্ষা পাবে আশা করা যায়?
স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, ‘মব ভায়োলেন্স বলতে কিছু নেই’।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন, ‘আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন করা নিয়ে পুলিশের ভেতর মব ভীতি কাজ করছে কি না?
এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারকে পাশে ডেকে এনে সাংবাদিকদের দেখিয়ে বলেছেন, ‘এই যে তাকাইয়া দেখো, ভীত মনে হচ্ছে?’
তিনি আরও বলেন, ‘মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই। পুলিশের ভেতরে কোনো ভীতি কাজ করতেছে না।’
নির্বাচনের প্রস্তুতি নিয়েও সবচেয়ে মিথ্যা কথাটা বলছেন। স্বরাষ্ট্র্র উপদেষ্টা বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো। সিসিটিভি প্রায় কেন্দ্রে লেগে গেছে। দু’একটা কেন্দ্র যেখানে বাউন্ডারি ওয়াল নাই, সেখানে বাঁশের বেড়া দিয়ে ব্যবস্থা করে দিবে। তাদের প্রস্তুতি খুবই ভালো। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে।’
‘আমি বারবারই বলছি। এখানে অবৈধ অস্ত্র কিন্তু প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে। নির্বাচনটা খুবই শান্তিপূর্ণভাবে হবে, উৎসবমুখর হবে, পিসফুলই হবে।’
