ঢাকা: যে বাংলাদেশকে ধর্ষণ করেছিলো সেই বাংলাদেশের জন্য দরদ আজ পাকিস্তানের।
টি২০ বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিরুদ্ধে গ্রুপ-এ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে অবশেষে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
তিনি জানান, এই সিদ্ধান্তে তাঁর সরকার সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।
আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত যে বাংলাদেশের প্রতি সংহতির অংশ, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ফেললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
প্রথমবারের মতো পাকিস্তান সরকারের কোনো শীর্ষ কর্মকর্তা বয়কটের কারণ প্রকাশ করলেন। খবর ক্রিকইনফো।
বুধবার মন্ত্রিসভায় শরিফ বলেন, ‘খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি যে, ভারতের বিপক্ষে খেলব না। বাংলাদেশকে সমর্থন করাই আমাদের নৈতিক অবস্থান।‘
এর আগে পাকিস্তান সরকার জানায়, দলটি বিশ্বকাপে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচে তারা মাঠে নামবে না।
এবং আইসিসি এ ঘোষণার পর জানায়, এ সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেটসহ বৈশ্বিক ক্রিকেটে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।
