ঢাকা: জামাত প্রায় নিশ্চিত নির্বাচনে তাদের জয়ের রাস্তা সংকীর্ণ তাই তারা চুরি বাটপারি ও বিভিন্ন অবৈধ উপায়ে নির্বাচনে জিততে পাগল হয়ে গেছে।

গত কয়েকদিন আমিরের বক্তব্য শুনলে বুঝতে পারবেন উনি কতটা বিকারগ্রস্ত হলে তুই তুকারি করে কথা বলছেন।

জামাতের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর খবর আসছে বিভিন্ন দিক থেকে।

ভোটকেন্দ্রগুলোতে বিভিন্ন অপকর্মের খবর সামনে আসছে।

১২ ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুরে একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরি হয়েছে। ক্যামেরা চুরি করেছে ভোট চোরেরাই।

সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এই ঘটনাটি ঘটে। ওই কেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে মোট তিনটি সিসি ক্যামেরা লাগানো হয়েছিল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় স্কুল ছুটি দিয়ে শিক্ষকেরা চলে যান। এরপর টানা তিন দিন স্কুল বন্ধ ছিল।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকেরা দেখতে পান, নিচতলায় স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুটি খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

চুরির বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *