ঢাকা: মিরপুরে মর্মান্তিক একটি ঘটনা ঘটে গিয়েছে। রাজধানীতে একই বাড়ি থেকে সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মিরপুরের পল্লবী এলাকায় বাসা থেকে দুই শিশুসন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া পড়েছে এলাকায়।

আজ, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর-১১ নম্বর সেকশনের ওয়াপদা বিহারি ক্যাম্প এলাকার একটি টিনশেড বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—মোহাম্মদ মাসুম, তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি এবং তাদের দুই শিশু সন্তান—সাড়ে তিন বছর বয়সী মিনহাজ ও দেড় বছর বয়সী আসাদ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঐ পরিবারটি পল্লবী বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবনের পাশে বিহারি ক্যাম্প এলাকায় ভাড়া বাসায় বাস করত।

তবে কেন বা কীভাবে মারা গিয়েছে তারা এই বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *