ঢাকা: সাংবাদিক শফিক রেহমান-আইয়ুব বাচ্চুসহ ১০ জন গুণী ব্যক্তি পাচ্ছেন একুশে পদক।

চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাও পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক-২০২৬।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

একুশে পদক পদকপ্রাপ্তরা হলেন- চলচ্চিত্রে ববিতা, চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *