ঢাকা: আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সহিংস আক্রমণ, ভীতি প্রদর্শন, নারীদের ওপর হামলা, সংখ্যালঘু ভোটারদের ওপর হুমকি চলছেই।
ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি হয়ে যাচ্ছে, ভোটকেন্দ্রে স্টাম্প উদ্ধার হচ্ছে এগুলো কিসের ইঙ্গিত?
নির্বাচন যে কতটুকু উৎসবমুখর হবে তা বুঝতে পারছে জনগণ। স্বরাষ্ট্র উপদেষ্টা বুঝুন একটু। তিনি বোধহয় এখন এটাই বলবেন, স্টাম্প নিয়ে আসা হয়েছিলো ক্রিকেট খেলার জন্য। এটাই তো বাকি আছে?
রাজধানীর ঢাকা-৬ আসনভুক্ত কাঠেরপুল এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত কসমোপলিটন স্কুল ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম।
তিনি বলেন, ‘ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার জন্য কাঠেরপুল এলাকায় অস্ত্র মজুত আছে এমন খবর পেয়ে গতকাল রাত ১টার দিকে লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ ওই ভোটকেন্দ্রে যান।
ওই সময় কেন্দ্রটিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঘিরে রেখেছিল। পরে সেখানে গিয়ে তারা ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প পান।
তিনি আরো বলেন, স্ট্যাম্পগুলো কে বা কারা জড়ো করেছে এবং এর পেছনে রাজনৈতিক কোনো কারণ বা উদ্দেশ্য ছিল কি না, সেই বিষয়ে এখনো নিশ্চিত না।
