ঢাকা: শীতল পাটির লোভ সামলাতে পারেন না, তিনি ক্ষমতার লোভ কী করে সামলাবেন?

হাস্যকর এবং লজ্জাজনক অবস্থা জামায়াতের।

শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামাতের আমীর শফিকুর সাহেব। সাদা ধবধব করছে চারদিক।

জামায়াতে আমীর শফিকুর রহমান ঝালকাঠিতে নির্বাচনি জনসভা মঞ্চে এক স্থানীয়র কাছ থেকে শীতল পাটি উপহার পেয়ে খুশিতে আত্মহারা হয়ে মঞ্চেই শুয়ে পড়েলেন।

আর ওদিকে স্লোগান উঠছে, আল্লাহ আকবর।

আবার কিছুক্ষণের মধ্যেই তিনি উঠে উপস্থিত নেতাকর্মীদের সাথে খুশিতে কোলাকুলি করেন।

শুক্রবার দুপুরে তিনি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় উপস্থিত হলে এই ঘটনা ঘটে।

যে ব্যক্তি একটা শীতল পাটি লোভ সামলাতে না পেরে খুশিতে আত্মহারা হয়ে মাটিতে গড়াগড়ি করেন তিনি ক্ষমতার লোভ কিভাবে সামলাবেন!!!

দেশকে বিনোদন দিচ্ছেন এরা। বিনোদনে জামায়াত সেরা।

মিথ্যার রাজাদের প্রতিশ্রুতি সর্বকালের সেরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ‘আমরা মামলা তো দিবই না, বরং প্রমাণিত হলে ওই মামলা দায়েরকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

হ্যাঁ অবশ্যই, কারণ মামলা যারা দায়ের করবে জামায়াত জিতলে তারা হবে মানুষ। আর জামায়াতের বিরুদ্ধে মামলা করলে দায়েরকারীর বিরুদ্ধে তো ব্যবস্থা হবেই।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ‘আমরা মামলা তো দিবই না, বরং প্রমাণিত হলে ওই মামলা দায়েরকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

পটুয়াখালীর বাউফল উপজেলা শহরের পাবলিক মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সভায় শফিকুর রহমান এই কথা বলেন।

জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ‘গত ৫৪ বছরে শাসকরা আমাদের দুর্নীতি, চাঁদাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ ও বিচারহীনতা উপহার দিয়েছে। এ বাংলাদেশকে পাল্টে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। জামায়াতে ইসলামী চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, দখল বাণিজ্য করে না, মা-বোনদের গায়ে হাত দেয় না, নির্যাতন করে না, ব্যাংক ডাকাতি করে না, ঋণখেলাপি নয়। তাই আগামী ১২ তারিখ নতুন সূর্য পিঠে নিয়ে নতুন বাংলাদেশ শুরু হবে। সেই নতুন বাংলাদেশে আমাদের ভূমিকা আপনাদের দুই হাতের ১০ আঙুলের মতো পরিষ্কার থাকবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *