ঢাকা: ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই উপলক্ষে ঢাকা-সহ সারা দেশের সমস্ত দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল দু’দিন বন্ধ থাকবে।
১১ ও ১২ ফেব্রুয়ারি সমস্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রাখাই লক্ষ্য।
যদিও এখানেই সব কারণ শেষ নয়। নির্বাচনের আগেই পরিবেশ উত্তপ্ত। নির্বাচনের দিন আরো সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। অশান্তির আশঙ্কাতেই ২ দিন ধরে দোকান, বাজার বন্ধের সিদ্ধান্ত।
