ঢাকা: জালিয়াতি ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে। সব ঠিক হয়ে আছে ভোটের আগে পরে কী হবে না হবে, নীলনকশা রেডি।

তবে নির্বাচন কমিশনার চাপহীন। তিনি দাবি করেছেন সুষ্ঠু নির্বাচন হবেই।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশে ভোটের সাংস্কৃতিক পরিবেশে পরিবর্তন এসেছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন কোনো পক্ষের চাপে নেই, তা আমরা নিশ্চিত করে বলতে পারি।

দেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাকি যথেষ্ট ভালো আছে। হাস্যকর দাবি তাঁর।

এবং তিনি বলেন, নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না।

রহমানেল মাছউদ বলেন, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। জাতিকে ভালো নির্বাচন দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, আনসার সবই প্রতিজ্ঞাবদ্ধ। সে ধরনের মানসিকতা তাদের মাঝে রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলক ভালো রয়েছে।

তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *