গাজীপুর: ১২ ফেব্রুয়ারি নির্বাচন। তার আগে বহু নাটক চলছে দেশে। মূলত জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে অনিশ্চয়তা বিরাজ করছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলায় নির্বাচনী ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
চিঠিতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে, ‘গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ কার্যক্রম ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করা হয়েছে। নির্বাচনী মালপত্র বিতরণের নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
গাজীপুর জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন এর কার্যালয়ের ০৫/০২/২০২৬ খ্রি. তারিখের ০৫.৪১,৩৩০০,০০১,০৫,০০৩,২৫-৪৬ নম্বর স্মারক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ প্রদান করা হয়।
তবে কী অনিবার্য কারণ তা উল্লেখ করা হয়নি।
এই সিদ্ধান্তের ফলে গাজীপুরে ভোট আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও ভোটারদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে।
