চট্টগ্রাম: এই জামাতি ইউনুস সরকার দেশের ভালোমন্দের ভার নেবে না। সরকার কেবল ক্ষমতায় থাকবে এবং লুন্ঠন করবে।

নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) পরিচালনার ভার আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে আবার লাগাতার ধর্মঘট শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বন্দরের শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছেন।

চট্টগ্রাম বন্দর কবে আবার সচল হবে তার কোনো সঠিক ঠিকানা নেই। এখন বিভিন্ন জেটিতে সব ধরনের পণ্য ও কনটেইনার ওঠানামা বন্ধ রয়েছে।

আন্দোলনকারীরা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁরা বলেন, প্রশাসন আন্দোলন দমানোর জন্য ভিন্ন পথ অবলম্বন করছে।

এমনকি সংগ্রাম পরিষদের দুজনকে তুলে নেওয়া হয়েছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন বলেন, সকাল থেকেই আমাদের ধর্মঘট চলছে, কোথাও কোনো কাজ হচ্ছে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *