ঢাকা: ৫ আগস্ট কী অসম্পূর্ণ রয়ে গিয়েছিলো যেটা ১২ ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচনের দিন সম্পূর্ণ করতে চান জামায়াতের আমির শফিকুর রহমান? আরেকটা ৫ আগস্ট করার ইচ্ছা মনে পুষে রেখেছেন নাকি?
কথাবার্তা শুনে তো তাই মনে হলো!
৫ আগস্ট ইতিহাসের এক কালোদিন। পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখাহয়, থানা লুটপাট থেকে শুরু করে হিন্দুদের বাড়িতে আগুন! শেখ হাসিনার বিদায়!
৫ আগস্ট ম্যাটিকুলাস ডিজাইনে কোন কাজটা হয়নি?
গত ৫ আগস্ট জামাত-বিএনপি সন্ত্রাসীরা পুলিশকে জিম্মি করে চট্টগ্রামের লোহাগাড়া থানার সমস্ত অস্ত্র লুট করার পর পুলিশকে ভিতরে রেখেই আগুন জ্বালিয়ে দেয় থানায়।
এখনো থানার লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হয় নাই।
এই সকল অতি প্রয়োজনীয় সরকারী স্থাপনা পুড়িয়ে দেয়ায় চিহ্নিত জামাত-বিএনপি সন্ত্রাসীদের বিচার কি করেছে ইউনুস সরকার?
করেনি! এদিকে শফিকুর রহমান শাসাচ্ছেন।
জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, ১২ তারিখ বার বার ফিরে আসবে না। ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পর্ণ হবে ১২ তারিখ। যে আকাঙক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমার ভাই-বোনেরা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো ১২ তারিখ। এই রক্তের সঙ্গে যারা বেইমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।
তিনি আরও বলেন, তরুণরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে। জনগণ সেদিন দুর্নীতি- চাঁদাবাজ- ঋণখেলাপিদেরকে লালকার্ড দেখাবে।
তিনি বলেন, একটি দল মাঝে মধ্যে বলে, ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবেন। ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত বগলের নিচে আশ্রয় দিয়ে আপনারা দুর্নীতি বন্ধ করবেন!
আবরার-হাদীর প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, আবরার ফাহাদ, হাদী তোমাদের কাছে আমরা ঋণী। আমরা সুযোগ পেলে, তোমরা যেমন বাংলাদেশ চেয়েছিলে, তেমনি উদ্বীপ্ত বাংলাদেশ আমরা গড়ে তুলবো।
শাপলা কলিতে ভোট চেয়ে তিনি বলেন, আগামীর বাংলাদেশে নাহিদ ইসলামরা বাংলাদেশ নামের উড়োজাহাজের পাইলট হিসেবে থাকবে। আমরা থাকবো প্যাসেঞ্জার হিসেবে। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে এই সরকারে নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন।
