ঢাকা: ভোটের আগে আবারো চাপের মুখে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার! হুঁশিয়ারি দিয়েছে আদানি গোষ্ঠী।
বিদ্যুতের বকেয়া সাড়ে পাঁচ হাজার কোটিতে পৌঁছে যাওয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-কে চিঠি দিলো আদানি গোষ্ঠী।
চিঠিতে পরিষ্কার বলা হয়েছে, দ্রুত বকেয়া অর্থ মেটাতে হবে। তা নাহলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে!
বকেয়ার পরিমাণ ৫৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ৩০ কোটি ডলারের বকেয়া নিয়ে পিডিবির সঙ্গে তাদের কোনও বিরোধ নেই।
শেখ হাসিনার সরকারের আমলে বকেয়া প্রায় ৭০ কোটি ডলারে পৌঁছে গিয়েছিল। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে কিছু বকেয়া মেটায়। গত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত নিয়মিত বিদ্যুতের বিল মিটিয়েছে তারা।
তবে গত দু’মাস ধরে আবার বিল মেটানো বন্ধ। মোট বকেয়ার মধ্যে ১১ কোটি ২৭ লাখ ডলার দ্রুত পরিশোধ করতে বলা হয়েছে পিডিবিকে।
