ঢাকা: জামায়াত জান্নাতের ঠিকাদারি করছে। জামায়াতে ভোট দিলে তারা জান্নাতে যাবে। প্রশ্ন হলো, যারা মারা গেছে তাদের কী হবে?

আচ্ছা জামায়াত যা বলছে তা কি পবিত্র কুরানে লেখা আছে? নেই। কিন্তু তবুও বলছে।

রাজাকার জামাত মনে করেছে জান্নাত তাদের বাপ দাদার সম্পদ। আর দেশবাসীকে জান্নাতের লোভ দেখিয়ে চলেছে রাজাকারের বাচ্চারা।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী এআর হাফিজ উল্যাহর বক্তব্যের ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

‘আপনারা যদি ইসলামের পক্ষে কুরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন, আপনারা সোয়াবের ভাগি হবেন, আপনাদের জন্য জান্নাত অবধারিত, আর যদি কুরআনের বিরুদ্ধে ভোট দেন তাহলে গুণাহগার হবেন’।

হাফিজ উল্যাহ জেলা জামায়াতের সেক্রেটারি ও রামগতি উপজেলার বাসিন্দা।

জানা গেছে, নির্বাচনি এলাকার কমলনগর উপজেলার কোনো একটি ব্লকে গণসংযোগে বক্তব্য দেওয়ার সময় হাফিজ উল্যাহ দাঁড়িপাল্লাহ ভোট না দিলে গুণাহ হবে এবং ভোট দিলে জান্নাত অবধারিত বলে বক্তব্য দেন। এমন মিথ্যাচার করছে এরা।

রবিবার (৮ ফেব্রুয়ারি) তার ওই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায় মাইক হাতে হাফিজ উল্যাহ বলেন, মা-বোনদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে। এগুলো কি আপনারা পান..? এগুলো পান না। তারপরে জেলে কার্ড আছে। সেগুলো পাওয়া যায় না।

আপনাদের কাছে অনুরোধ করব, একদল দুর্নীতি করতে করতে শেষ, আরেকদল বিগত দিনে দুর্নীতি করেছে, আবার করতে রেডি হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ আমাদের দ্বারা দুর্নীতি হবে না।

আমি বলতে চাই, আপনারা যদি ইসলামের পক্ষে কুরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন, আপনারা সোয়াবের ভাগি হবেন, আপনাদের জন্য জান্নাত অবধারিত, আর যদি কুরআনের বিরুদ্ধে ভোট দেন তাহলে গুনাহগার হবেন।

ওরা ভোট দেয়ার পরে নির্বাচিত হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি করবে এবং রাস্তার টাকা মেরে খাবে, প্রজেক্টের টাকা মেরে খাবে, এটা হইলো তাদের কাজ।

এইভাবে তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। এখনো দিচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *