নাটোর: নাটোরে মর্মান্তিক ঘটনা ঘটে গেলো। গুরুদাসপুরে বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে মারা গেলেন মা এবং তার এক বছর বয়সী মেয়ে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া পড়েছে।

সোমবার ভোর ৪টার দিকে ঝাউপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে গুরুদাসপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আতাউর রহমান জানিয়েছেন।

মৃতরা হলেন- ঝান্টু প্রমাণিকের স্ত্রী ৩০ বছর বয়সী আতিয়া খাতুন ও তার মেয়ে রওজা খাতুন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঘটনার সত্যতা কতটুকু তা এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডে পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *