ঢাকা: নির্বাচন নয়, মনে হচ্ছে দেশে একটা যুদ্ধ লাগতে চলেছে। জনগণের মনে আতঙ্ক। কখন কী হয় তার কোনো ঠিক নেই।

বিশ্ববিদ্যালয়ের হলগুলো একে একে ফাঁকা হয়ে যাচ্ছে। যেন অজানা এক ভয়ে সবাই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হলগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে।

ভোট দিতেই তারা যাচ্ছে এমনটা বলা যাবে না। হয়তো আতঙ্কেই বাড়ির পথে ছুটছেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

স্বাভাবিক দিনে যেখানে ছাত্র-ছাত্রীর ভিড় লেগে থাকে, সেখানে এখন নীরবতা।

বিশ্ববিদ্যালয়ের হোটেল, ক্যান্টিন ও খাবারের দোকানগুলোর বেশির ভাগই ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে দেখা যায়, শিক্ষার্থীরা বাড়ি চলে যাওয়ায় অনেক আবাসিক হলেই শুনশান নীরবতা।

মূলত সারা দেশ কেমন একটা নীরব হয়ে যাচ্ছে ভোটের আগে আগে। এ যে বড় কিছুর ইঙ্গিত মনে করছেন বিশ্লেষকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *