টঙ্গী: টঙ্গীতে মর্মান্তিক ঘটনা ঘটে গেলো। গ্যাস বেলুন বিস্ফোরণে শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর হোন্ডা রোড এলাকায়।

জানা যাচ্ছে, গুরুতর আহত ১২ জনকে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

১২ জন হলেন- আব্দুল আজিজ (৩০), রমজান (১৫), হৃদয় (১৯), মারুফ (২১), আকাশ (২১), হাসমত আলী (৫৪), মারুফ (১৭), সিয়াম (১৬), রাব্বি (১৪), রুবেল (৩৪), মোস্তাকিম (১৪) ইমরান (২০)।

আহতদের মধ্যে অনেকের ১৮ থেকে ২০ ভাগ দ্বগ্ধ হয়েছে।

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নির্বাচনী গণমিছিলে যোগ দেওয়ার জন্য টঙ্গীবাজার বাটাগেট এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন।

তবু হঠাৎ করেই ঘটনাটি ঘটে যায়। বিএনপি অফিসের সামনে রাখা গ্যাস বেলুনে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে।

অপ্রস্তুত হয়ে পড়েন সবাই। এতে অর্ধশতাধিক নেতাকর্মীর হাত, মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *