ঢাকা: ঢাকা-পাবনা মহাসড়কে পাবনার মাধপুরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মাধপুরে ওভারটেক করতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

এতে এক বাসের চালক ও ওপর বাসের হেলপার নিহত হয়েছেন।

আজ, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের মাধপুরের শোলাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো প্রায় ১০-১৫ জন।

জানা গিয়েছে, পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল শাহজাদপুর ট্রাভেলস নামের একটি বাস। এদিকে পাবনার দিকে আসছিল মাছরাঙা নামের আরেকটি বাস।

মাধপুরে শোলাবাড়িয়া এলাকায় শাহজাদপুর ট্রাভেলস বাসটি ওভারটেক করতে গেলে অপরদিক থেকে আসা মাছরাঙার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনায় শাহজাদপুর ট্রাভেলসের চালক কামাল ঘটনাস্থলেই মারা যান। মাছরাঙা বাসের হেলপারও মারা গিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *