কুষ্টিয়া: এদের সব কাজই লঙ্ঘনমূলক। আসলে এরাই লঙ্ঘনকারী।

আচরণ বিধিমালা লঙ্ঘনের দুটি মামলায় এবার কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন দিন করে ছয় দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুল হাই এই আদেশ দেন।আমির হামজার পক্ষে জরিমানা পরিশোধ করা হয়।

আদালতের রায় অনুযায়ী, কুষ্টিয়ার ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামের রাশেদ আহমেদ গত ৮ তারিখ আমির হামজার বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘনের দুটি অভিযোগ করেন।

এবং উক্ত অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। ফলে তাঁকে জরিমানা করা হয়।

রায়ে বলা হয়েছে, কুষ্টিয়া মডেল থানার মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড়, থানা মোড়সহ অন্যান্য নির্বাচনি এলাকায় সরেজমিনে পরিদর্শন করে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সংক্ষিপ্ত আদালত পরিচালনা করা হয়।

আদালত পরিচালনাকালে মজমপুর গেটে লাগানো আমির হামজার ব্যানারে কোথাও মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা এবং মুদ্রণের তারিখ উল্লেখ নেই মর্মে প্রতীয়মান হয়।

পরে আমির হামজার আইনজীবী তৌফিকুল ইসলাম তুহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং এই ব্যাপারে ভুল স্বীকার করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *