কুমিল্লা: আগামিকাল নির্বাচন। কিন্তু দেশে কোনো উচ্ছ্বাস নেই। আছে প্রাণের ভয়, আতঙ্কগ্রস্ত জনগণ। বিশেষ করে হিন্দুরা ত্রস্ত। কারণ শেষমেশ সব আক্রোশ গিয়ে সেখানেই শেষ হয়। হিন্দুদের আক্রমণ করার জন্যেই ঘটে সব।

সব মিলিয়ে ভোটের আগে নিরাপত্তা শঙ্কা বাড়ছে। অবৈধ অস্ত্র, একের পর এক ককটেল উদ্ধার ও বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত ভোটাররা। আর যেখানে গণতন্ত্রে বিশ্বাস করা দলই নেই সেখানে ভোটারদের কোনো আগ্রহও নেই।

নির্বাচনের আগে কুমিল্লায় ডোবা সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।

জেলার সদর উপজেলার কটকবাজার গ্রামে মঙ্গলবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, এই অভিযানে তিনটি পিস্তল, একটি রিভলবার, দুটি ওয়ান শুটার গানসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা ধারালো অস্ত্রের মধ্যে রয়েছে দা, ছুরি ও চাইনিজ কুড়াল। অস্ত্রগুলো দুটি বস্তায় ভরে সাদা বস্তা ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *