ময়মনসিংহ: কথায় আছে না জুতা মেরে গরু দান! ইউনূস সরকার তাই করছে হিন্দুদের সাথে।

বাংলাদেশের ময়মনসিংহে খুন হয়েছিলেন পোশাক কারখানার শ্রমিক দীপু দাস। দীপু দাসের মৃত্যু সারা বিশ্বকে কাঁপিয়েছে। ইসলাম মৌলবাদীরা যেভাবে তাকে হত্যা করেছে তাতে বাংলাদেশের প্রতি ঘৃণা ছুঁড়েছে মানুষ।

পিটিয়ে অধমৃত করে গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেয়া হয়, আর পৈশাচিক উল্লাস করতে থাকে জঙ্গী গোষ্ঠী।

এই হচ্ছে ইউনূসের শাসন ব্যবস্থা!

এই মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশের হিন্দুদের পাশাপাশি উত্তাল হয়ে উঠেছিল ভারতও। সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ সরকারকে কড়া বার্তা দিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক।

এবার এই ঘটনায় দীপুচন্দ্র দাসের পরিবারের জন্য বাড়ি নির্মাণসহ আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

তবে এগুলো পুরোটাই রাজনীতি। এটা ভাবলে ভুল করবেন যে জঙ্গী ইউনূস গং হিন্দুদের পাশে আছে।

সরকার জানিয়েছে, দীপু দাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এ কারণে তাঁর পরিবারের পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে পাকাঘর নির্মাণসহ আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কত টাকা দেওয়া হচ্ছে?

এই সহায়তা ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ইউএনও-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে। এর আওতায় পরিবারের চাহিদা অনুযায়ী বাড়ি নির্মাণের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে, যা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে।

পাশাপাশি নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে। সরকারের পক্ষ থেকে দীপু দাসের বাবা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে এবং তাঁর সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ৫ লাখ টাকার একটি এফডিআর করা হবে।

আগামিকাল নির্বাচন। তার আগে হিন্দুদের মন গলানোর চেষ্টা ইউনূসের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *