ঢাকা: আগামিকাল নির্বাচন, তার আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের হাতে প্রায় ৬০ লাখ টাকা?
নির্বাচন প্রভাবিত করতে কালো টাকার ছড়াছড়ি দেশজুড়ে। হাতেনাতে গ্রেপ্তার হলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির।
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে প্রায় ৬০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত তল্লাশির সময় তাঁর কাছে এই বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়।
টাকার বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়।
তবে বেলাল উদ্দিন প্রধান দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫০ লাখের কিছু বেশি। তিনি বলেছেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনের টাকা এগুলো।
ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
সাধারণত ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা নগদ উত্তোলন করতে বেশ বেগ পোহাতে হয় জনগণকে। বাস্তবে এমনটাই দেখা যায়।
তবে বেলাল উদ্দীনের হাতে এত এত টাকা কোথা থেকে? কী উৎস এই টাকার? নির্বাচনের আগে কোন প্রয়োজনে কাকে দেবার জন্য এই টাকা বহন করছিলেন?
নির্বাচনের আগে ভোটের ময়দানে ব্যবহার করতেই এই টাকা আনা হচ্ছিলো বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
