সিরাজগঞ্জ: ভোট কিনছে জামাত। একথা বলা যাবে না- বলতে হবে জান্নাতের টিকিট দিচ্ছে। সব আল্লাহর নামে- মরণের পরে আর ভয় নেই। ভয় মুক্ত করছে জামাত।
এদের লীলাখেলা বন্ধ হয়নি। আগামিকাল নির্বাচন। তার আগে ধাওয়া খাচ্ছে জনগণের।
সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দে ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে জামায়াত নেতা দৌঁড়ে বাঁচলেন। এমন ধাওয়া খেয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
টাকাসহ বিভিন্ন জায়গায় আটক হচ্ছে জামাত। চৌবাড়ী গ্রামে রায়দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মোমিনকে টাকাসহ আটক করেছে জনতা।
অভিযুক্ত উপজেলার ঝাঐল ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মোস্তাক সরকার।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মোস্তাক সরকার একজনকে টাকা দিচ্ছেন, সেই সময় সেখানে লোকজন তার ভিডিও করতে থাকেন। ওই সময় পড়িমড়ি করে মোস্তাক সরকার দৌড়ে পালাতে থাকেন।
স্থানীয়রা দৌড়ানি দেয় তাকে। কিন্তু তিনি তো আর নেই সেখানে।
আরেকটি ভিডিওতে দেখা যায় কিছু জনতা জামায়াত নেতা আব্দুল মোমিনকে আটক করেন। তার কাছে টাকা পাওয়া যায়।
এদিকে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যান। এ সময় দুপক্ষের কথা শুনেন এবং টাকাগুলো জামায়াত নেতা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন বলে দাবি করেন। তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
