সাতক্ষীরা: ভোটের আগের দিন জায়গায় জায়গায় অশান্তির খবর। তথাকথিত নির্বাচনের এক দিন আগেই শুরু হয়ে গেছে সহিংসতা, সংঘর্ষ। পাওয়া যাচ্ছে অস্ত্র।
এবার সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী।
তাঁর কাছ থেকে গুলি, ককটেল, ৯৩ পিস ইয়াবা, পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আলীপুর এলাকার একটি বাঁশবাগানে অভিযান চালিয়ে আবু মুসাকে আটক করেছে সেনাবাহিনী।
তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
