গোপালগঞ্জ: শুরু হয়েছে ভোটগ্রহণ এবং গণভোট। তবে এটা আনুষ্ঠানিক। ভোটের আগের রাতেই ভোট করানো হয়েছে। ভোটকেন্দ্রে দখল করে ভোট করানোর অভিযোগ। ১১ ফেব্রুয়ারি রাত থেকেই তাণ্ডব শুরু হয়।

গাজীপুর ২ আসনে বুধবার রাতে জোর করে বুথে ঢুকে ভোট করানোর অভিযোগ জামাতের বিরুদ্ধে।

সহিংসতা, হানাহানি, সাংবাদিকের ওপর আক্রমণ গতকাল থেকেই শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে আতঙ্কে ভোটাররা। তারা রীতিমতো ভোট বর্জন করেছে।

দেখা গেছে, মাদারীপুরে ভোটকেন্দ্রে ভোটার নেই। বাংলাদেশ মানুষ অবৈধ নির্বাচন বর্জন করতে শুরু করেছে।

এদিকে, দেবিদ্ধার এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের ভোটার প্রায় ৫ হাজার। ভোটারশূন্য কেন্দ্রে আনসার আর পুলিশ ছাড়া কেউই নেই।অবৈধ ভোট বয়কট করেছে বাংলার মানুষ।

গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই।

গোপালগঞ্জ-৩ আসন থেকে শেখ হাসিনা নির্বাচন করতেন এবং আওয়ামী লীগ যতবারই নির্বাচনে অংশ নিয়েছেন, ততবারই তারা এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *