ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মান সম্মান আর কিছু রইলো না।

এই হাস্যকর নির্বাচনের আনন্দে আবার ইউনূস সাহেব লাফাচ্ছেন। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নানান নাটকীয়তার মধ্যে দিয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে।

অনিয়ম, কারচুপি, হামলার চেষ্টা,‌ভোটকেন্দ্র দখল – এরকম পাল্টাপাল্টি বিচ্ছিন্ন অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ভোট।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস রাজধানীর গুলশানে ভোট দিয়ে দিনটিকে ‘নতুন বাংলাদেশের জন্মদিন’ বলে উল্লেখ করেন এবং দেশবাসীকে ‘ইদ মোবারক’ জানান।

২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম বাংলাদেশে ভোট আয়োজিত হয়েছে।

এবার ভোট নিয়ে মুখ খুলল ভারত। ভারতের বিদেশমন্ত্রকের তরফে বাংলাদেশের ভোটপর্ব নিয়ে বার্তা দেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘আমাদের নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত’।’

তিনি আরও বলেন, ‘আমাদের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত, দেখার জন্য যে কোন ধরণের জনমত সামনে আসে।’

‘অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের’ পক্ষে দাঁড়িয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *