ঢাকা: ১২ ফেব্রুয়ারি দেশে ছিলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
শেখ হাসিনা সরকারের পতনের পর, বৃহস্পতিবার প্রথম ভোটের লাইনে দাঁড়ালেন জনগণ। তবে ভোটের লাইনে দাঁড়ালেন তো বললাম, সে হবে গুটিকয়েক। কারণ জনগণ এই ভোট বর্জন করেছে।
মোট আসন ৩০০ হলেও, এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হল ২৯৯টি আসনে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ ও সংখ্যালঘুদের নিয়ে আশঙ্কাপ্রকাশ করেছেন লেখক তসলিমা নাসরিন। সংখ্যালঘুদের পক্ষে বরাবর দাঁড়িয়েছেন, তাঁদের ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছেন তসলিমা নাসরিন।
তিনি বলেন, ‘জামাত জিতলে বাংলাদেশ থেকে অবলুপ্ত হয়ে যাবে গণতন্ত্র’, বাংলাদেশে ভোটের ফল নিয়ে আশঙ্কা তসলিমা নাসরিনের।
‘জামাত ক্ষমতায় এলে ধর্মতন্ত্র সব দখল করে নেবে। সংখ্যালুঘদের ওপর হামলা হবে, তাঁদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হবে। অন্ধকারে ঠেলে দেওয়া হবে মহিলাদের। আরেকটা আফগানিস্তানে পরিণত হবে বাংলাদেশ’।
এদিকে ভোট দিয়ে ইউনূস যা বললেন তাতে নতুন আশঙ্কা তৈরি হয়েছে জনমনে। তাহলে কী পুরোপুরি হিন্দু শূন্য হতে চলেছে দেশ?
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস বলেন, ‘আমার জীবনের মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার জন্য মহা আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হল আজকেই এই প্রক্রিয়া। সবাইকে মোবারক জানাচ্ছি।’
