ঢাকা: ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি।
এই আমন্ত্রণকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তরফে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার কূটনৈতিক উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে। তাছাড়া বাংলাদেশের উপায় নেই। কারণ প্রতিবেশি ভারতকে ছ
এড়িয়ে চলার সেই সক্ষমতা এখনো অর্জন করেনি বাংলাদেশ।
তাই ভারত বিরোধিতা করে দেশ কাঁপালেও ভারত ছাড়া গতি নেই।
নবনির্বাচিত সাংসদরা ১৭ ফেব্রুয়ারি শপথ নেবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস জানিয়েছেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ১৩ দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রিত দেশগুলির তালিকায় রয়েছে চিন, সৌদি আরব, ভারত, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান।
এর আগে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী মোদির শুভেচ্ছাবার্তার জবাবে এক্স হ্যান্ডলে বিএনপি লিখেছে, জাতীয় নির্বাচনে দলের নিরঙ্কুশ জয়ের ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্বকে স্বীকৃতি জানানোর জন্য তারা কৃতজ্ঞ। পাশাপাশি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে পারস্পরিক শ্রদ্ধা, সংবেদনশীলতা এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ প্রকাশ করেছে দল।
