ঢাকা: মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে শপথ অনুষ্ঠানের দিন কর্মসূচির কারণে নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারবেন না।
মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ হবে।
ভারত সরকারের সূত্র জানাচ্ছে মঙ্গলবারই দিল্লি ও মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া-এআই ইম্প্যাক্ট সামিট। ওই অনুষ্ঠানে যোগ দিতে কুড়িটি দেশের রাষ্ট্রপ্রধানেরা দিল্লিতে আসছেন।
তাঁদের অন্যতম হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শফ, সংযুক্ত আরব আমিরাতে যুবরাজ খালেদ বি ন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান।
এবং একই দিনে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে।
তাছাড়া দিল্লির আন্তর্জাতিক সম্মেলনের কারণে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও ব্যস্ত থাকবেন।
আর তাই শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
