সিলেট: সিলেটে ধর্মীয় বিদ্বেষের করাল থাবা! নগরের তারাপুর চা বাগানের শ্রী শ্রী গৌর-নিতাই মন্দিরে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, হিন্দু বিদ্বেষীরা।

পুড়ে ছাই হয়ে গেছে পবিত্র গীতা ও ধর্মীয় গ্রন্থ। তিন বছর ধরে চলা এই প্রার্থনালয়ে এমন হামলায় স্থানীয় সনাতনীদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

মন্দিরের দায়িত্বে থাকা মালা মুদি জানান, ভোরে হঠাৎ আগুন দেখতে পান আশপাশের লোকজন। ঘটনা দেখেই দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে মন্দিরের ভেতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

আগুনে শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব ও জগন্নাথের ছবি, শ্রীমদ্ভগবদগীতা, পূজার কাপড় ও পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিন বছর ধরে সেখানে হিন্দুদের পূজা-অর্চনা চলছে। হঠাৎ করে এই হিংসা এলাকায় উদ্বেগ তৈরি করেছে।

বিকেলে তারাপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুনীল মুদি থানায় মামলা করতে যান। তিনি জানান, বাগান কর্তৃপক্ষ ও চা শ্রমিকদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *