ঢাকা: ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে সাংবাদিক ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে দেয়া হয়েছে।

চুক্তি বাতিল করে রবিবার তথা ১৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ২৪ নভেম্বর দুই বছরের জন্য নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পান ফয়সাল মাহমুদ।

সে হিসেবে ২০২৬ বছরের ২৩ নভেম্বর তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে চুক্তিভিত্তিক সেই নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

কী কারণে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে সেই বিষয়ে অবশ্য প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *