ঢাকা: দেশ লুটে বিদায় নিচ্ছেন মুহাম্মদ ইউনুস। দেড় বছর পর নির্বাচিত সরকার এসেছে। নির্বাচনে জিতে সরকার গঠন করতে চলেছে তারেক রহমানের বিএনপি।
এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে বদল হবে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক। যদিও বিএনপির সাথে ভারতের সম্পর্ক ভালো ছিলো না।
যাই হোক, এবারে দীর্ঘ প্রায় ৪ বছর বন্ধ থাকার পর শনিবার বাংলাদেশে গম রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। ১৪ ফেব্রুয়ারি এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশনা জারি করেছে, দেশটির বাণিজ্য বিভাগ। ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে আবারও গম আমদানি শুরুর আশা করছেন, ব্যবসায়ীরা।
উল্লেখযোগ্য যে, ২০২২ সালের ১৩ মে বাংলাদেশে গম রপ্তানি বন্ধ করেছিল ভারত।
এই বিষয়ে বাংলাদেশের হিলি স্থলবন্দরের আমদানিকারক দিনেশ পোদ্দার জানান, বর্তমানে ইউক্রেন ও রাশিয়া থেকে আমদানি করা গমের দাম ভারতের বাজারের তুলনায় কিছু কম। তাই আপাতত ভারতের বাজার থেকে সরাসরি গম আমদানির সম্ভাবনা কম।
তবে নতুন গম উঠতে শুরু করলে ভারতের গমের দাম কমে আসবে, তখন দেশের বাজারে কম মূল্যে গম বাজারজাত করা সম্ভব হতে পারে।
