ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে অভিনন্দন জানিয়েছেন তিনি।

জাতীয় পার্টি প্রধান আশা প্রকাশ করেছেন তারেক রহমানের ওপর।

তারেক রহমান তাঁর মেধা, প্রজ্ঞা ও অতীত রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের ধারাবাহিকতা এবং টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।

কাদের সাহেব আরও বলেন, তারেক রহমান অচিরেই রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণ করে জাতীয় ঐক্য সুসংহত করবেন এবং সহনশীলতা, দায়িত্বশীলতা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে দেশকে বিদ্যমান নানা সংকট, অনিশ্চয়তা ও বিভাজন থেকে উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

ক্যাবিনেট সেক্রেটারি শেখ আব্দুর রশিদ জানান, নব নির্বাচিত সাংসদরা শপথ নেবেন আগামী ১৭ ফেব্রুয়ারি।

খবর অনুযায়ী, নতুন মন্ত্রিসভার শপথ-গ্রহণ অনুষ্ঠানে ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।

এখনও পর্যন্ত এই তালিকায় রয়েছে- চিন, সৌদি আরব, ভারত, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মলদ্বীপ ও ভুটান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *