ঢাকা: ক্রিকেট ধ্বংস করে পালিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল! আর গাছে তুলে মই কেঁড়ে নিল পাকিস্তান।
অপারেশন কমপ্লিট হয়ে গেছে। দেশের ক্রিকেট ধ্বংস করে গভীর রাতে পালিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল!
জরুরি কাজে নাকি অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন আমিনুল। দেশ ছাড়ার আগে বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বিষয়ে বার্তা দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমি জরুরি কাজে কয়েক দিনের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছি। কাজ শেষ হলে আবার ফিরে আসব।’
এমন ভাবে কথা বলছেন যেন তিনি কোনো দোষই করেননি।
বার্তায় বিসিবি সভাপতি পরিচালকদের নিজ নিজ কমিটির কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
পরিচালকদের উদ্দেশে পাঠানো বার্তায় পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বুলবুল। তিনি লেখেন, ‘আমি শিগগিরই ফিরব।’
