ঢাকা: আলাদিনের চেরাগ পেয়েছে এরা। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বিজয়ী ছয়জন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে তাঁদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
পাঁচ আগস্ট যার ব্যাংক ব্যালেন্স ছিলো শূন্য, পায়ে ছিলো ছেঁড়া সেন্ডেল, তিন বেলা ভাত জোগার করা যার কষ্ট হয়ে যেতো, পাঁচ আগস্টের জঙ্গী আন্দোলনের পর তাদের হয়েছে আলিশান বাড়ি।
এখন চেয়ারে হেলান দেয়া ছাড়া কথা বলেন না এই টোকাইরা।
বাড়ি, দামি গাড়ি, বিদেশে টাকা পাচার করা, অন্য দেশের নাগরিকত্ব নিয়ে রাখা সহ নিজের পেটের সাইজ বাড়ানো সব করে ফেলেছেন নাহিদরা।
একটা গোটা প্রজন্ম নষ্ট করেছে এরা। প্রজন্মের হাতে কালো টাকা আর অবৈধ অস্ত্র তুলে দেয় নাহিদ গংরা।
সকাল ১০ টা ৪০ মিনিটে সিইসির কাছে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী দলের সদস্যরা। তবে বিএনপি সংবিধান সংস্কারের শপথ করেনি।
এরপরই জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে আসতে শুরু করেন জামায়াতে ইসলামীর নেতারা। পরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের নির্বাচনে জয়ী অন্য নেতারা শপথ নেন।
তৃতীয় ধাপে শপথ গ্রহণ করতে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আবদুল হান্নান মাসউদ, আবদুল্লাহ আল আমিন ও আতিকুর রহমান মোজাহিদ সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
