ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম, বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোঃ রিয়াজ হামিদুল্লাহ।
ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা-এর নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদলকে বহনকারী ভারতীয় বিমান বাহিনীর বিশেষ উড়োজাহাজ ঢাকার বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নির্ধারিত কর্মসূচির কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
মোদিজি উপস্থিত থাকতে না পারলেও উচ্চপর্যায়ের প্রতিনিধি পাঠিয়ে দিল্লি কূটনৈতিক গুরুত্ব বজায় রাখল বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই সফর ভারত বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা এবং নতুন সরকারের সঙ্গে কাজ করার বার্তা দিচ্ছে।
