ঢাকা: ইউনূসের আমল গেলো। এই সময় মৌলবাদী, জঙ্গীদের তাণ্ডবে দেশ কেঁপেছে।
পাকি, রাজাকার গোষ্ঠী উঠেপড়ে লাগে বাংলার আবহমান সংস্কৃতি, গান বাজনা বন্ধ করার জন্য।
অশান্তির ছায়া পড়ে সংস্কৃতি মহলে। হামলার জেরে বাতিল হয়ে যায় জনপ্রিয় গায়ক জেমসের কনসার্ট।
ফরিদপুরে একটি স্কুলের বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ঢাকার প্রায় ১২০ কিলোমিটার দূরে ফরিদপুরে অনুষ্ঠান শুরুর আগেই একদল হামলাকারী জোর করে কনসার্টে ঢোকার চেষ্টা করে এবং দর্শকদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে।
এগুলো করা হয়েছে গানবাজনা বন্ধ করার জন্য।
ছায়ানটের সাংস্কৃতিক কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, সংগীত, নাটক, নৃত্য, আবৃত্তি ও লোকসংস্কৃতির মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল চেতনা গড়ে তোলার জন্য তৈরি উদীচীও ভস্মীভূত করা হয়েছে।
তবে জামাতি ইউনূস টু শব্দটি করেননি। কারণ তিনিও তাই চেয়েছেন।
এবার বিএনপি সরকারের আমল শুরু হলো। আর প্রথমদিনেই একটা বার্তা যাচ্ছে। হয়তো সংস্কৃতি চর্চার পরিবেশ ফিরবে।
এবার রাজধানীর খোলা আকাশের নিচে ফিরছে বড় সংগীত উৎসব।
নতুন সরকারের শপথ গ্রহণের দিন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’।
এই আয়োজনের মূল আকর্ষণ জনপ্রিয় রকস্টার জেমস ও তার ব্যান্ড ‘নগর বাউল’।
জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আজ সন্ধ্যা ৭টায় মঞ্চে উঠবেন জেমস।
তিনি বলেন, ‘কনসার্টের বিষয়টি চূড়ান্ত হয়েছে। দীর্ঘ বিরতির পর খোলা আকাশের নিচে গান-উৎসবে মাতবেন ভক্তরা।’
