ঢাকা: আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিরছেন মাঠে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ।

বাংলাদেশের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মঙ্গলবার সকালে ওয়ার্কিং কমিটির বৈঠক করেছেন আওয়ামী লিগ সভানেত্রী শেখ হাসিনা।

দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন তিনি। ঢাকায় আওয়ামী লিগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে সমবেত হন ওয়ার্কিং কমিটির সদস্যরা।

নেতাদের মানসিকভাবে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা নেতাদের উদ্দেশ্যে বলেন, “মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিন। এবার সবাইকে দেশে ফিরতে হবে এবং মাঠে নামতে হবে।”

এই নির্বাচন যে প্রহসন তা প্রথম থেকেই বলে আসছে আওয়ামী লীগ। শেখ হাসিনা নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

তাঁর অভিযোগ, কয়েকজন পর্যবেক্ষক বাংলাদেশে অবস্থানকালে নির্বাচনকে ভাল বলেছেন, অথচ নিজ দেশে ফিরে ভিন্ন রিপোর্ট দিয়েছেন।

তাঁর বক্তব্য, এ ধরনের দ্বিমুখী অবস্থানের উপর নির্ভর না করে নির্বাচনকে কেন প্রহসন বলা হচ্ছে, তার সুস্পষ্ট ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরতে হবে।

এদিন, শেখ হাসিনা বিএনপি সরকারের নাম না করে বলেন, বর্তমান সরকার যেন আওয়ামী লিগের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

তাঁর দাবি, এই নিষেধাজ্ঞা অবৈধ এবং ভিত্তিহীন। তিনি পরিষ্কার করে দেন, যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয়, তবে আওয়ামী লিগ নিজেদের মতো সিদ্ধান্ত নেবে এবং কর্মসূচি ঘোষণা করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *