ঢাকা: জাতীয় নির্বাচনে এমন ভরাডুবি আন্দাজ করতে পেরেই তড়িঘড়ি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে খালি মাঠে গোল দেয়া হয়েছে।

খালি মাঠে গোল দিয়ে, প্রতিপক্ষ ছাড়াই প্রধানমন্ত্রী এবং বিরোধী দল হয়ে গেছে। কত সুন্দর ছিলো পরিকল্পনা।

যদি আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল দেখেন: সিলেট, নোয়াখালীর, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের ৮ জন জয়ী, বিএনপির ৬।

এটাই হতো জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগ থাকতো।

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদে বিএনপি জয়ী হয়েছে।

এদিকে নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ৮ টি পদে বিজয়ী হয়েছে।

তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের কোন প্রার্থী ছিল না।

তাহলেই ভাবুন।

নির্বাচনে জামায়াত সমর্থিত একজনও বিজয়ী হতে পারেনি। এ নিয়ে টানা দ্বিতীয়বার তাদের কেউই নির্বাচিত হননি। জামায়াতের আমিরের এখন মাথা নষ্ট হবার সময়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম হুমায়ুন কবির ফলাফল ঘোষণা করেন।

জানা গেছে, টানা দ্বিতীয়বারের মতো ২৩২ ভোট পেয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনিরুল ইসলাম হাওলাদার সভাপতি ও ২১৬ ভোট পেয়ে রফিক উল্যাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মনিরুল ইসলামের প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমেদ ১৩৪ ভোট ও রফিকের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্যানেলের নুর উদ্দিন বাবুল ১৪৬ ভোট পেয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি আবদুল মজিদ (বিএনপি), আবুল খায়ের ভূঁইয়া (আওয়ামী লীগ), সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি), চাঁদ মনি মোহন (আওয়ামী লীগ), পাঠাগার সম্পাদক মুহাম্মদ মোশারফ হোসাইন (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন (আওয়ামী লীগ), অডিটর রাকিবুল হাসান অপু (আওয়ামী লীগ), সদস্য আজহার উদ্দিন রকি (আওয়ামী লীগ), নুরুল হুদা মুরাদ (স্বতন্ত্র), ইউসুফ মানিক (আওয়ামী লীগ), আবদুল্লাহ আল নোমান (আওয়ামী লীগ), আবদুর রহিম মানিক (আওয়ামী লীগ) ও জাফর আহমদ (বিএনপি)।

নির্বাচন কমিশন সূত্র জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি ভবনে ২০২৬-২০২৭ শেসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩৮২জন ভোটারের মধ্যে ৩৭০জন ভোটাধিকার প্রয়োগ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *