ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন মোস্তাকুর রহমান।

নবনিযুক্ত গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (FCMA) এবং সফল শিল্পোদ্যোক্তা মো. মোস্তাকুর রহমান।
নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার।

আজ, বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ১০(৫) বিধি অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ করা হলো।

দেশের আর্থিক এবং ব্যাংকিং খাতের সংস্কার, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাঁর এই নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবেই মনে করছেন সংশ্লিষ্টরা।

​মো. মোস্তাকুর রহমান পেশাগত জীবনে একজন অভিজ্ঞ ফেলো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (FCMA)।

কেন্দ্রীয় ব্যাংকের শৃঙ্খলা বজায় রাখা এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে তার পেশাদার ও নিরপেক্ষ অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *