ঢাকা: নির্বাচিত সরকার আসার পর ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সহজ হচ্ছে।

আজ, ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়।

হাই কমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জনাব সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়সমূহের ব্যাপারে মতবিনিময় করেন।

পরবর্তীতে হাই কমিশনার আজ বাংলাদেশের মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামানের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এই সাক্ষাতগুলোতে, হাই কমিশনার পারস্পরিক স্বার্থ, পারস্পরিক কল্যাণ ও পারস্পরিক সংবেদনশীলতার ওপর ভিত্তি করে সকল ক্ষেত্রে জনগণ-কেন্দ্রিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার ব্যাপারে ভারতের আগ্রহের কথা ব্যক্ত করেন।

এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ভারতের সাথে লেনদেন, যাতায়াত, সীমান্ত নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। আমাদের সঙ্গে সৌহার্দ্য পরিবেশ বজায় থাকবে।

সীমান্ত হত্যার বিষয়ে কথা হয়েছে। সীমান্ত নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী আলোচনা করবে তারা সেই চেষ্টা করবে।

এদিন, রবিবার (১ মার্চ) নিজের দফতরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথাগুলো জানিয়েছেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *