ঢাকা: দেশে একসাথে ৫ জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করেছে সরকার।
রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়।
নতুন সরকার বসার পর চারদিকে রদবদল, প্রত্যাহার চলছে।
এছাড়াও ইউনূসের আমলের চুক্তিভিত্তিক নিয়োগ ঈদের পর বাতিল করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নির্বাচনী ইশতাহারে ‘মেরিটোক্রেসির বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার রয়েছে। সে লক্ষ্যেই প্রশাসনে বড় ধরনের রদবদলের পরিকল্পনা নেওয়া হয়েছে।
জামাতিদের সরানো হচ্ছে। পুলিশ, সেনাবাহিনীতে জামাতি ঢুকিয়ে ইউনূস ফায়দা লুটেছে।
উক্ত প্রজ্ঞাপনে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
তাঁরা হলেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের মো. শাহাদাত হোসেন মাসুদ।
তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে জানিয়ে জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
