ঢাকা: যুদ্ধ যুদ্ধ খেলা শুরু হয়েছে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়।

যুদ্ধ শুরুর পর ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে জানতে পারা গিয়েছে।

নিহত বাংলাদেশির নাম সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার ছবর আলীর ছেলে।

নিহত সালেহ আহমেদ সেখানে ডেলিভারি ম্যান হিসেবে অনেকদিন থেকেই কর্মরত ছিলেন।

শনিবার সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হয়েছিলেন তিনি। সেসময় আরব আমিরাতে হামলা চালায় ইরান। বিস্ফোরণে সালেহ আহমেদ মারা যান ।

পশ্চিম এশিয়ায় সংঘাত থামার কোনো লক্ষ্মণ নেই। বরং আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হানায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। মৃত্যু হয়েছে প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান আব্দুল রহিম মৌসাভির।

তবে কঠোর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *