ঢাকা: জিনিসপত্রের দামে মধ্যবিত্তের বাঁচার আর উপায় নেই। রমজান মাসের মাঝামাঝি এসে দেখা যাচ্ছে রাজধানীতে নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বেড়ে লেবু, শসা, কলা, পেঁয়াজ, আলু ও বেগুনসহ সব ধরনের সবজির দাম কিছু কমেছে।

তবে বেড়েছে মশলার দাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর আমদানি মশলার দাম কেজিপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা বেড়েছে। এবং একইসাথে বেড়েছে মুরগির দাম।

বাজারে দেখা গেলো, এক সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়ে গিয়েছে ব্রয়লার মুরগির দাম।

গত সপ্তাহে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগির কেজি এখন বিক্রি হচ্ছে ২৩০ টাকায়।

ভীষণ চাপ পড়ছে এতে করে জনগণের ওপর।

দেখা যায়, ব্রয়লারের পাশাপাশি অন্যান্য জাতের মুরগির দামও বেড়েছে।

কক মুরগি কেজিপ্রতি প্রায় ৩৫০ টাকা, লেয়ার ৩৬০ টাকা এবং দেশি মুরগি ৭৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক সময়ে সরবরাহ কমে যাওয়ার কারণে এবং চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে ।

মাছের বাজারেও দামের এদিক ওদিক দেখা গেলো। চাষের পাঙাশ মাছ ১৮০ থেকে ২২০ টাকা কেজি, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা এবং রুই ৩৫০ থেকে ৪৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *